অবশেষে সুখবর পেল একসময়ের জাতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন সাব্বির রহমান। তবে দীর্ঘদিন ধরেই দলের বাইরে ‘হার্ডহিটার’ তকমা পাওয়া এই ব্যাটসম্যান। অবশেষে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দল পেয়েছেন এই ক্রিকেটার।
বাংলাদেশ ক্রিকেট লিগেও (বিসিএল) ও রোববার ঘোষিত বিসিবির কেন্দ্রীয় চুক্তিতেও জায়গা পাননি তিনি।
তবে শেষ পর্যন্ত ডিপিএলে খেলার সুযোগ পাচ্ছেন সাব্বির।
এবার ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখদের নিয়ে বেশ ভাল দল গড়েছে লিজেন্ড অব রূপগঞ্জ। সাব্বির ছাড়াও তারা দলে ভিড়িয়েছে শাহরিয়ার নাফীস, মেহেদী মারুফ, শফিউল ইসলাম, নাবিল সামাদ, সানজামুল ইসলাম, পিনাক ঘোষ, নাঈম ইসলাম, মুক্তার আলী, জাকের আলী, সাদমান ইসলামদের মতো ক্রিকেটারদের। আগামী ১৫ মার্চ থেকে শুরু হবে ডিপিএলের এবারের আসর।
বার্তাবাজার/ কে.জে.পি