প্রেমিকার বিছানার চাদর দিয়েই প্রেমিককে শ্বাসরোধে হত্যা

পরকীয়া সম্পর্ক চলাকালীন মোবাইলে শারীরিক সম্পর্কের ভিডিও ধারণ, সেই ভিডিও পরিবারে প্রকাশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে গত ৬ মাস ধরে টাকা-পয়সা নেয়া শুরু করে নিপুণ। তারই ধারাবাহিকতায়

গত ৩রা মার্চ রাতেও শারীরিক সম্পর্ক স্থাপন ও টাকা নিতে আসে সে। এ সময় পানির সাথে ঘুমের ঔষধ মিশিয়ে কাইয়ূমকে অচেতন এবং পরে তাকে ওই বিছানার চাদর গলায় পেচিয়েই শ্বাসরোধে হত্যা করা হয়।

মঙ্গলবার বিকেলে, নরসিংদীর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক শাহীন আক্তারের কাছে হত্যার এমন লোমহর্ষক বর্ণনা দিচ্ছিলেন প্রেমিকা জেসমিন আক্তার সুমি। এর আগে পরকীয়ার জেরে আল-কাইয়ুম নিপুণ (৩৩) নামে যুবককে হত্যার পর লাশ গুমের উদ্দেশ্যে সেফটি ট্যাংকের লুকিয়ে রাখার ঘটনা ঘটে নরসিংদীর পলাশে। গতকাল সোমবার সন্ধ্যায় পলাশ উপজেলার ভাগ্যেরপাড়া গ্রামের মোকারমের বাড়ির সেফটি ট্যাংকের ভিতর থেকে ওই যুবকের বস্তাবন্দি গলিত লাশ উদ্ধার করে পুলিশ।

গত ৩রা মার্চ সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় আল-কাইয়ুম নিপুণ। নিহত কাইয়ুম নরসিংদীর মনোহরদী উপজেলার গোতাশিয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। তার বাবা বিদেশ থাকায় সে পরিবার নিয়ে নরসিংদীর ভেলানগর এলাকায় তার মা, ভাই, স্ত্রী ও তার ১১ বছরের মেয়েকে নিয়ে ভাড়া বাড়িতে বসবাস করতো।

মামলার তদন্তকারী কর্মকর্তা হুমায়ূন কবীর বলেন, ঘটনার পাঁচদিন পর পুলিশ গত সোমবার সন্ধ্যার পর নিহতের লাশ উদ্ধার করে। এ ঘটনার প্রেক্ষিতে নিহতের ভাই জাহিদুল ইসলাম অপু বাদী হয়ে সোমবার রাতেই নিপুণের প্রেমিকা জেসমিন আক্তার সুমির নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা ৫/৬ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে।

মঙ্গলবার বিকেলে, আসামীকে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালতের বিচারকের নিকট ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে সুমি। আমরা আদালতের নির্দেশে এ মামলার বাকী কার্যক্রম পরিচালনা করব। আশা রাখছি ভিকটিমের পরিবার সঠিক বিচার পাবে।
ডিবিসি নিউজ

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর