ভজনপুরে পাথরের সাইট পরিদর্শনে রেলমন্ত্রী: আশায় বুক বেঁধেছেন লাখো শ্রমিক

পঞ্চগড়ঃ দেশের সর্ব উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুরে পাথরের বিভিন্ন সাইট ও ডাহুক নদী পরিদর্শন করেছেন বাংলাদেশ রেলপথ মন্ত্রী এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি।
এসময় রেলমন্ত্রীর আগমনের খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন করে জীবিকা নির্বাহের দাবীতে হাজারো শ্রমিকের ঢল নামে।

আজ মঙ্গলবার (১০ মার্চ) বিকালে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার সমতল ভূমি,পাথরের সাইডসহ ডাহুক নদী পরিদর্শনে আসেন রেলমন্ত্রী।

এসময় পরিদর্শন শেষে রেলমন্ত্রী এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন বলেন, পাথর হলো খনিজ মন্ত্রণালয়ের সম্পদ। পাথর উত্তোলে ওই মন্ত্রণালয়ের অনুমতি লাগবে। সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের বিষয়ে আমি এখান থেকে ঢাকায় ফিরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলবো।

ছবি-বার্তাবাজার

জানা যায়, তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ও শালবাহান এলাকায় ডাহুক ও করতোয়া নদীতে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন করলে প্রশাসন পরিবেশ রক্ষা ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলনসহ সমতল ভুমিতে পাথর উত্তোলন বন্ধ করে দিলে এলাকার সাধারণ শ্রমিক ও ব্যবসারী বেকার হয়ে পড়ে। গত ২৬ জানুয়ারী পাথর শ্রমিকরা পাথর শ্রমিকরা পাথর উত্তোলনের দাবীতে ভজনপুর এলাকায় সড়ক অবরোধ করলে পুলিশ ও শ্রমিকদের সাথে সংঘর্ষে ঘটলে ওই ঘটনায় এক পাথর শ্রমিক নিহত হয় এবং পুলিশের গাড়ি ভাঙচুরসহ বেশ কয়েকজন পুলিশ ও শ্রমিক আহত হয়। এদিকে ওই ঘটনার দিন গভীর রাতে পুলিশ দুটি মামলা দায়ের করলে মদমলার আতংকে বাড়ি ছাড়া হয়ে পড়েছে প্রায় ৩৩টি গ্রামের মানুষ।

এসময় পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন,ভারপ্রাপ্ত পুলিশ সুপার নাঈমুল হাছান,তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মাসুদুল হক,তেঁতুলিয়া মডেল থানার ওসি (তদন্ত) আবু সাঈদ চৌধুরী, উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও পাথর বালি সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর