বিভিন্ন দেশে পালিয়ে থাকা দেশের টাকা পাচারকারীদের গ্রেফতারে ইন্টারপোলের কাছে সহযোগিতা চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঋণের নামে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা বের করে পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে দুদক।
মঙ্গলবার(১০ মার্চ) বিকালে দুদক কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
দুদক চেয়ারম্যান বলেন, ৭-৮ জনের তালিকা ইন্টারপোলের কাছে পাঠানো হয়েছে। আমাদের কাছে ৬০-৭০ জনের একটা তালিকা আছে। তালিকায় প্রভাবশালী কেউ আছে কিনা এমন প্রশ্নে ইকবাল মাহমুদ বলেন, আমরা অন্যায়, অপরাধ ও আমাদের ম্যানডেট দেখি। কে প্রভাবশালী, কে প্রভাবশালী নয় তা দেখতে গেলে তো সমস্যা। আমাদের সেটা দেখার কথা না।
করোনা ভাইরাস ইস্যুতে জনগণকে জিম্মি করে একটি গোষ্ঠী অধিক মুনাফা অর্জন করছে, এ ব্যাপারে দুদক চেয়ারম্যান বলেন, সরকার এ ব্যাপারে যথেষ্ট উদ্যোগ নিয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, পাপিয়ার অবৈধ সম্পদ অনুসন্ধানের বিষয়ে দুদক চেয়ারম্যান বলেন, সামাজিকভাবে কী হলো, তা আমাদের কনসার্ন নয়। তিন কোটি টাকা বিল দিয়েছেন, এই টাকা কোথায় পেয়েছেন, এটা আমাদের কনসার্ন। টাকার সোর্স দেখাতে না পারলে মামলা হবেই। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ থাকলে মামলা হবেই।
বার্তাবাজার/কে.জে.পি