রাবিতে ময়মনসিংহ জেলা সমিতির নেতৃত্বে শান্ত, নাজমুল

মার্কেটিং বিভাগের তারেক আহমেদ খান শান্তকে সভাপতি ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের নাজমুল আহমেদকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ময়মনসিংহ জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

রবিবার (৮ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের আয়োজিত বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি মাহমুদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়ারত হাসান, জান্নাত জানা, কোষাধ্যক্ষ হাসিবুল হাসান শান্ত। সংগঠনটি আগামী এক বছরের জন্য এ কমিটিকে অনুমোদন দেওয়া হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর