বাংলাদেশে কভিড-১৯ নামের প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় জরুরি ভিত্তিতে ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে অর্থবিভাগ। চীনের পর সার্কভুক্ত সব দেশসহ ১০৮টি দেশে কভিড-১৯ নামের করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে।
আজ মঙ্গলবার সকালে পরিস্থিতি পর্যালোচনায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে জরুরি বৈঠকে এ কথা বলা হয়েছে। প্রয়োজনে বন্ধ ঘোষণা করা হবে সকল শিক্ষা প্রতিষ্ঠান।
গত রবিবার বাংলাদেশে তিন জন করোনাভাইরাস রোগী পাওয়া গেছে বলে জানায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এছাড়া এ পর্যন্ত মোট ১২৭ জনকে পরীক্ষা করা হয়েছে এবং ৪ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি