লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় রবিবার (০৮ মার্চ) মহিষখাচা ইউনিয়নের গোবরধন গ্রামে এই ঘটনা ঘটে। ধর্ষণের অভিযাগে আটক রফিক মিয়া (২২) আদিতমারী সরকারী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং মহিষখাচা ইউনিয়নের গোবরধন গ্রামের আহমদ আলীর ছেলে।
স্থানীয়রা জানায় গত রবিবার (০৮ মার্চ) রফিক মিয়া প্রতিবেশী ৮ম শ্রেণি পড়ুয়া ওই ছাত্রী কে বাসায় একা পেয়ে জোরকরে ধর্ষণ করে।এসময় মেয়েটির চিৎকারে তার মা পাশের বাড়ি থেকে এসে আপত্তিকর অবস্থায় দেখেন এবং স্থানীয়দের সহযোগিতায় ধর্ষককে আটক করেন।
রবিবার রাতেই স্থানীয় মানুষদের বৈঠকে কোন সুরাহা না হলে স্থানীয়রা ধর্ষককে পুলিশের হাতে তুলে দেয়।
তারপর সোমবার ধর্ষিতার বাবা থানায় অভিযোগ করলে পুলিশ ধর্ষককে হেফাজতে নেয়।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং আসামিকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হবে বলে জানান।
বার্তাবাজার/এসজে