করোনা ভাইরাসে আক্রান্ত ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী

প্রতিনিয়ত সারাবিশ্বে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাস। এবার এই নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী ফ্রঁক রিয়েস্তা।

মঙ্গলবার(১০ মার্চ) ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

মন্ত্রণালয় জানায়, রবিবার ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রীর দেহে করোনা ভাইরাস সনাক্ত করা হয়। তিনি এখন নিজেকে গৃহবন্দি করে রেখেছেন।

ফ্রান্সে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৪১২ জনে। এছাড়া ফ্রান্সে এ পর্যন্ত অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর