শাহ আমানত বিমানবন্দরে বসানো হলো থার্মাল ইমেজ ডিটেকশন স্ক্যানার

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোতাহার হোসেন জানান, মঙ্গলবার (১০ মার্চ) সকালে নতুন ২টি থার্মাল স্ক্যানার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হলে তার ১টি স্থাপন ও ব্যবহার উপযোগী করতে কারিগরী টীম কাজ শুরু করে। বিকাল ৩টার দিকে কাজ শেষে নতুন স্ক্যানারের মাধ্যমে দেশি-বিদেশি বিভিন্ন যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়। অপর আরোকটি থার্মাল ইমেজ ডিটেকশন স্ক্যানারও প্রতিস্থাপনের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পরলে বিশ্বের সকল দেশ এর প্রতিরোধ ও প্রতিকার নিয়ে নানান ব্যবস্থা গ্রহন করা শুরু করে। তন্মধ্যে বাংলাদেশেও করোনা ভাইরাস সনাক্তকরণ কার্য্যক্রম শুরু হয়। তবে দেশের দ্বিতীয় বৃহত্তম বিমান বন্দর শাহ আমানতে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষায় ব্যবহার হতো ইনফ্রারেড হ্যান্ডহেল্ড থার্মোমিটার। যার দরুন যাত্রীদের ভোগান্তির পাশাপাশি বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষেও প্রচুর কষ্ট ও সময়সাপেক্ষের হতো। গড়ে প্রায় প্রতিদিন দেশি-বিদেশি ফ্লাইটে ৬ হাজারেরও অধিক যাত্রীদের দার করিয়ে জনে জনে হাতে ব্যবহৃত যন্ত্র দিয়ে করোনা ভাইরাস চেক করা বেশ কঠিন ছিল। যা বর্তমানে নতুন থার্মাল ইমেজ ডিটেকশন স্ক্যানার আসাতে খুব সহজ হয়েছে। এর ফলে আন্তর্জাতিক ফ্লাইটে আসা যাত্রীরা এ স্ক্যানারের ক্যামেরার সামনে দিয়ে হেঁটে গেলেই জ্বর আছে কিনা শনাক্ত করা যায় সহজেই।

এছাড়া জানা যায়, সিলেট বিমানবন্দর এবং বেনাপোল স্থলবন্দরে বুধবারের (১১ মার্চ) মধ্যেই থার্মাল ইমেজ ডিটেকশন স্ক্যানার স্থাপন করা হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর