ফুটবল খেলতে খেলতেই মৃত্যু হল ফুটবলারের। নাইজেরিয়া প্রিমিয়ার লিগ ফুটবলে এমন ঘটনা ঘটেছে। নাইজেরিয়ার ২২ বছরের নাসারাওয়া ইউনাইটেডের ডিফেন্ডার চিনেমে মার্টিন্স ফুটবল মাঠেই মৃত্যুবরণ করেন।
নাসারাওয়া ইউনাইটেড ক্লাবের চেয়ারম্যান আইসাক দানলাদি জানিয়েছেন, খেলা চলাকালীন চিনেমে মার্টিন্স মাঠেই লুটিয়ে পড়ে। তখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মারা যায় সে। চিমেনের ক্লাবের চেয়ারম্যান ঘটনায় দুঃখপ্রকাশ করে আরও জানান, ‘নাইজেরিয়ান ফুটবলে একটা দুঃখের দিন, আমরা শোকাহত।’
খেলতে খেলতে মৃত্যুর এমন ঘটনা এই প্রথমবার নয়। কয়েক মাস আগেও কেরলের ফুটবলার ধনরাজনেরও খেলতে খেলতে মাঠেই মৃত্যু হয়।
বার্তাবাজার/কে.জে.পি