Asad Gazi
Attachments
শরীয়তপুরের ভেদরগঞ্জে ট্ররারের ইঞ্জিনে গামছা পেঁচিয়ে এক ট্রলার শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রলার শ্রমিক মোঃ জাকির খান(৩৭) মহিষার ইউনিয়নের উত্তর মহিষার গ্রামের মৃত্য লেন্দু খার ছেলে।
ভেদরগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় ভাবে জানা যায়, একই উপজেলার পুটিয়া ২নং ওয়াডের মোঃ মুনছুর শেখের ট্রলার নিয়ে পাশ্ববর্তি জেলার চাদঁপুরে সিমেন্ট আনার জন্য যাচ্ছিল। কাঁচিকাটা পদ্মা নদীর কাছে পৌছলে ইঞ্জিনের ব্যাল্ট ছিড়ে যাওয়ায় তা লাগাতে গিয়ে জাকিরের সাথে থাকা গামছা ইঞ্জিন পেঁচিয়ে ঘটনাস্থলেই সাথে সাথে মারা যায় মোঃ জাকির পরে ট্রলারে থাকা মালিক মুনছুর শেখ ভেদরগঞ্জে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে জাকিরের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনা স্থল পরির্দশন করেন ভেদরগঞ্জ সার্কেল মোঃ আমিনুল ইসলাম।
ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, পদ্মা নদীতে ট্রলারের ইঞ্জিনের সঙ্গে গলার গামছা পেঁচিয়ে জাকির খান(৩৭) নামে এক শ্রমীকের মৃত্যু হয়েছে। তাদের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায়। স্থানীয় সালিশের মাধ্যামে লাশ ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে না পাঠিয়ে দাফনের ব্যাবস্থা করা হয়েছে ।
বার্তাবাজার/এসজে