কিছু পত্রপত্রিকা ও বিএনপি করোনা আতঙ্ক ছড়াচ্ছে: তথ্যমন্ত্রী

কিছু পত্র-পত্রিকা ও বিএনপি করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক ছাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কিছু পত্র-পত্রিকা ও বিএনপি করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে। আমি সবাইকে আহ্বান জানাবো, বাংলাদেশে তেমন পরিস্থিতি সৃষ্টি হয়নি। সরকার এই ভাইরাস মোকাবিলা করার জন্য বহু আগেই প্রস্তুতিসহ নানাবিদ পদক্ষেপ গ্রহণ করেছে।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপির মহাসচিবও করোনাভাইরাসের কারণে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করতে বলেছেন। আসলে বিএনপি করোনা নিয়ে রাজনীতি করছে। আতঙ্ক ছড়াচ্ছে। বাংলাদেশে এখনও স্কুল কলেজ বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। আমি বিধাতার কাছে প্রার্থনা করব বাংলাদেশে যেন এ ধরনের পরিস্থিতির সৃষ্টি না হয়। এছাড়া বিএনপি করোনা ভাইরাস নিয়ে রাজনীতি করছে। জনগণকে আতঙ্কিত করার চেষ্টা করছে। এটি কোনভাবেই সমিচীন নয়।

তিনি আরও বলেন, বিএনপি ও খালেদা জিয়ার পরিবার তারা তো জনগণ নিয়ে ভাবে না। জনগণের কথা ভাবে না বিধায় বিএনপির রাজনীতি খালেদা জিয়ার স্বাস্থ্যের মধ্যে আটকে আছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর