ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৯-২০ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদ।
মঙ্গলবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনটির নেতা-কর্মীরা। এবারের নবীনবরণ অনুষ্ঠানের স্লোগান ছিলো, ‘এসো বন্ধু মিলি প্রানের উচ্ছ্বাসে, মুক্তির পতাকাতলে’।
জানা যায়, বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি নূরুন্নবী ইসলাম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ, ইবির অর্থনীতি বিভাগের অধ্যাপক আব্দুল মুঈদ, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম, সহযোগী অধ্যাপক আলতাফ হোসেন রাসেল এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনিক রায়। রুমি নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সাধারণ সম্পাদক জি কে সাদিক।
সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানা গেছে।
বার্তাবাজার/এমকে