আলফাডাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র্যালি ও মহড়া
‘দুর্যোগ ঝুঁকিহ্রাস পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে (১০ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য এক র্যালি বের হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বরের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে পৌর শহরের আলফাডাঙ্গা আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে সেখানে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা ও জ্ঞান কাজে লাগিয়ে কিভাবে দুর্যোগে প্রস্তুতি নেওয়া যায় তার মহড়া করে দেখান। দুর্যোগের আগে ও পরে কি ধরনের ঝুঁকির মধ্যে পড়েন সে চিত্রই ঘূর্ণিঝড় ‘মহড়া’র মাধ্যমে তুলে ধরেন শিক্ষার্থীরা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ বজলুর রশীদ, উপজেলা যুব উন্নয়ন বিষয়ক কর্মকর্তা কাজী দেলোয়ার হোসেন ও আলফাডাঙ্গা আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
বার্তাবাজার/এমকে