মুজিব বর্ষ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে কাম ফর রোড চাইল্ড (সিআরসি) এর নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আলোচনা সভা, পুরস্কার বিতরণসহ নানা আয়োজনের মধ্য দিয়ে নবীনদের বরণ করে নেয়া হয়।
জানা যায়, সংগঠনের সভাপতি ইমদাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বাংলা বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. রবিউল হোসেন, অধ্যাপক ড. সাইফুজ্জামান, সহকারী প্রক্টর হাফিজুল ইসলাম, সিআরসির সভাপতি রাসেল আহম্মদ রাজু।
মাহবুব ও আফসানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিআরসির কেন্দ্রীয় অর্থ সম্পাদক হাসান আল শাহাব ও ইবি শাখার যুগ্ম সম্পাদক ইবনে মনির হোসেন প্রমুখ।
উল্লেখ্য “থেকে একসাথে যুক্ত, করবো পৃথিবী পথশিশু মুক্ত” এই প্রতিপাদ্যে ২০১৬ সালের ৫ জুন সিআরসি আত্মপ্রকাশ করে বলে জানা গেছে।
বার্তাবাজার/এমকে