স্বপ্নকে তাড়া করো, কখনো হাল ছেড়ে দিও না

মাশরাফি মানেই এক যোদ্ধার নাম, মাশরাফি মানেই একটি অনুপ্রেরণার নাম। দেশের জন্য কীভাবে নিজের জীবন বাজি রেখে খেলতে হয়-সেটা বুঝিয়ে দিয়েছেন একবার নয় বারবার। তার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছিল বিশ্ব দরবারে।

ম্যাশের নেতৃত্বে ২০১৫ ক্রিকেট বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলেছিল বাংলাদেশ। আইসিসি বিশ্বকাপের কোনো আসরে এটাই বাংলাদেশের সর্বোচ্চ অর্জন। ২০১৫ সালের ৯ মার্চ ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টারে যাওয়ার যোগ্যতা অর্জন করে লাল সবুজের প্রতিনিধিরা।

সেই ম্যাচের কথা বলতে গিয়ে গতকাল(সোমবার) দিবাগত রাতে মাশরাফি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। ইংরেজিতে দেওয়া ওই পোস্টটির কথা হলো, ‘নড়াইল থেকে অ্যাডিলেড, একটা জিনিসই আমাকে সব সময় তাড়া দিত, স্বপ্নকে তাড়া করো, কখনো হাল ছেড়ে দিও না।’

ভক্তদের ৯ মার্চের কথা মনে করিয়ে দিয়ে ম্যাশ লিখেন, ‘২০১৫ সালের ৯ মার্চকে স্মরণ রেখো, স্বপ্ন সত্যি হবে যদি তুমি পরিশ্রম করো, যদি কখনো হাল না ছেড়ে দাও।’ অ্যাডিলেডে অস্ট্রেলিয়া বিশ্বকাপে বাংলাদেশ ইংল্যান্ডকে ১৪ রানে হারিয়েছিল।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর