জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া
“দুর্যোগ ঝুকি হ্রাসে পুর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি” এ শ্লোগানে পাবনায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২০ উদ্যাপন উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১০টার সময় পাবনা জেলা স্কুল মাঠে ভুমিকম্প এবং অগ্নিকান্ড বিষয়ক মহড়ার আয়োজন করে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স। মহড়ায় অংশ নেন স্কুলের শিক্ষর্থী এবং ফায়ার সার্ভিসের সদস্য’রা।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) শাহেদ পারভেজ, জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা রেজাউল করিম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো: দুলাল মিয়া ও জেলা স্কুলের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন প্রমূখ।
বার্তাবাজার/এমকে