বগুড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
বগুড়ার শেরপুরে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প, অগ্নিকান্ড বিষয়ক সচেতনা বৃদ্ধি মহড়া ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিবর রহমান মজনু।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মমিনুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ মুন্সি সাইফুল বারী ডাবলু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সেকেন্দার রবিউল ইসলাম, শেরপুর ফায়ার সার্ভিসের সাবষ্টেশন অফিসার সিদ্দিকুর রহমান, ইয়াছিন আলী মোল্লাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
এ সময় ইয়াছিন আলী মোল্লার নেতৃত্বে দূর্যোগ প্রস্তুতি বিষয়ক সচেতনতা বৃদ্ধির ভূমিকম্প, অগ্নিকান্ড, মহড়া পরিবেশন করা হয়।
বার্তাবাজার/এমকে