মুসলিমদের অন্যতম পবিত্র জায়গার নাম হচ্ছে সৌদির কাবা শরীফ। সেখানেও ছড়িয়েছে করোনাভাইরাসের সংক্রমণ। পবিত্র কাবা শরীফে তাওয়াফ নিষিদ্ধের পর আবার খুলে দেওয়া হয়েছে। এবার ধোয়া হলো মাতাফ (কাবা শরীফে তাওয়াফের স্থান)। মাতাফ ধোয়ার পাশাপাশি দিনে সাতবার করে জীবাণুমুক্ত করা হচ্ছে।
সৌদি আরবের সংবাদমাধ্যম সৌদি গ্যাজেটের খবরে বলা হয়, ৩৩০ জন শ্রমিক কাজ করছেন কাবা শরীফ ধোয়া ও জীবাণুমুক্ত করতে । এছাড়াও এ কাজে রয়েছে ১০টি পরিষ্কারকরণ যন্ত্র। যা পরিষ্কারের কাজে প্রতিনিয়ত ব্যবহৃত হচ্ছে। এশা থেকে ফজর পর্যন্ত তিনবার সুগন্ধি ছড়ানো হচ্ছে।
গুরুত্বে সঙ্গে ধোয়া হচ্ছে মাতাফের মেঝে যাতে করে তাওয়াফকারী ও দর্শণার্থীদের নিরাপত্তা নিশ্চিত হয়। প্রথম মাতাফ ধোয়ার কাজ শুরু হয় এশার নামাজের পর। সর্বমোট ১৪০ জন শ্রমিক এ কাজ করেন কাবা শরীফের কাজে। পবিত্র কোরআন শরীফ রাখার সেল্ফ, নিরাপত্তা দেয়াল, থেকে শুরু করে চলন্ত সিঁড়ি শতভাগ জীবাণুমুক্ত করা হয়েছে বলে দাবি সৌদি কর্তৃপক্ষের। গতকাল সোমবার মধ্যরাতে কার্পেট ও প্লাস্টিকগুলো সরিয়ে জীবাণুমুক্ত করা হয়েছে ও সুগন্ধি ছড়ানো হয়েছে।
বার্তাবাজার/কেএ