সিরাজদিখানে নারী নির্যাতন প্রতিরোধে কর্মশালা

সিরাজদিখানে নারী নির্যাতন প্রতিরোধে কিশোরীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক কর্মসূচী ২০১৯-২০ এর আওতায় আজ মঙ্গলবার কর্মশালা’র আয়োজন করে সিরাজদিখান উপজেলা প্রশাসন।

সরকারি ইছাপুরা মডেল উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী ডা. কর্মকর্তা আশফিকুন নাহার। কর্মশালার প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সেফ-ডিফেন্স এন্ড স্পোর্টস কারাটে একাডেমি’র পরিচালক আশরাফুল ইসলাম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শোয়াইব বিন আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানী নাগ, ইছাপুরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন হাওলাদার, ইছাপুরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. সুমন মিয়া, সমাজসেবক মো. দেলোয়ার হোসাইন প্রমুখ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর