করোনা ভাইরাস নিয়ে গুজব

প্রাণঘাতী করোনাভাইরাস খুব অল্প সময়ের মধ্যে চীনসহ প্রায় ২৫টি দেশে ছড়িয়ে পড়াছে। আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা প্রতিবেদনে জানিয়েছে বাংলাদেশেও ৩ জন সনাক্ত হয়েছে। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে কিছু ফেইক নিউজ।

আজ মঙ্গলবার গোপালগঞ্জ সদর হাসপাতালে করোনাভাইরাসে ভাইরাসে আক্রান্ত দুইজন ভর্তি আছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন তথ্য ছড়িয়ে পরেছে।এই গুজব ছড়িয়ে পড়াতে আতঙ্কে আছে গোপালগঞ্জবাসী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে মন্তব্য করে এ ধরনের প্রচারে কান না দেয়ার আহ্বান জানিয়েছেন গোপালগঞ্জ সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ অসিত কুমার মল্লিক।

তিনি বার্তা বাজারকে বলেন, গোপালগঞ্জ সদর হাসপাতালে এমন কোনো রোগী ভর্তি হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন গুজব ছড়িয়ে পড়েছে, যেগুলো জনমনে আতঙ্ক তৈরি হচ্ছে।এ ধরণের ফেইক নিউজ ভাইরাসের মতোই ক্ষতিকর হতে পারে। এক্ষেত্রে উদ্বিগ্ন না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর