করোনা নিয়ে আতঙ্ক না ছড়িয়ে সতর্ক থাকতে হবে: কাদের

জনগণের স্বাস্থ্যের কথা চিন্তা করে মুজিববর্ষের প্রোগ্রাম পুনর্বিন্যাস করা হয়েছে। এর মধ্যে রাজনীতির অনুপ্রবেশ ঘটাতে চাইছেন কেউ কেউ। মির্জা ফখরুলরা মানবিক বিষয় দেখছেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, করোনা ভাইরাস নিয়ে বিএনপি নেতারা মানবিক বিষয়টি না দেখে বরং এর মধ্যে ইস্যু খুঁজতে শুরু করেছে। তারা করোনা ভাইরাসের মধ্যে ইস্যু খুঁজতে শুরু করেছেন।

তিনি আরও বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, সবাইকে সতর্ক থাকতে হবে।

অসাধু ব্যবসায়ীরা মাস্কসহ প্রয়োজনীয় পণ্য মজুদ করে মুনাফা লাভের চেষ্টা করছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মুনাফালোভীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর