কিশোরগঞ্জে বাস-ট্রাক্টরের সংঘর্ষে স্কুল ছাত্র নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাস-ট্রাক্টরের সংঘর্ষে মিলন (১৫) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ-ঢাকা সড়কের মির্জাপুর বাইপাস মোড়ে এ দুর্ঘটনার ঘটনাটি ঘটে।

নিহত মিলন উপজেলার লক্ষীয়া এলাকার গোলাপ মিয়ার ছেলে। সে স্থানীয় লক্ষীয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে উপজেলার বাহাদিয়া এলাকায় একটি ট্রাক্টরে করে খালার বাড়ি যাচ্ছিল মিলন নামের ওই স্কুল ছাত্র।

এসময় পিছন দিকে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা অনন্যা পরিবহনের একটি বাস ট্রাক্টরটিকে ওভারটেক করতে গেলে সংঘর্ষে ট্রাক্টরটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়।

এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় চালক রাকিব ও স্কুল ছাত্র মিলন।

পরে স্থানীয় লোকজন মুমূর্ষ অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক স্কুল ছাত্র মিলকেকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুর রহমান সড়ক দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্হলেই মিলন নামে স্কুল ছাত্র নিহত হয়। মৃতদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো প্রক্রিয়াধীন আছে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর