মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জোর গুঞ্জন চলছে। কেননা সম্প্রতি তিনি চিফ অব স্টাফ ও কংগ্রেস সদস্যসহ এমন পাঁচজনের সংস্পর্শে এসেছেন যারা করোনায় আক্রান্ত সন্দেহে বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন।
তবে এখনও ট্রাম্পর করোনা পরীক্ষা করা হয়নি বলে জানিয়েছে দ্য স্ট্রেইটস টাইমস। কিন্তু তার আগেই ট্রাম্পের করোনায় আক্রান্ত হওয়ার খবর চাওড় হয়ে গেছে। সম্প্রতি কোয়ারেন্টাইনে গিয়েছিলেন নর্থ ক্যারলিনার প্রবীণ রিপাবলিকান কংগ্রেস সদস্য মার্ক মেডোস। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এক সফরে অংশ নেয়ার পরই তিনি কোয়ারেন্টাইনে যান।
এর আগে গত সোমবার (৯ মার্চ) স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে গেছেন রিপাবলিকান দলের আরও দুই কংগ্রেস সদস্য জর্জিয়ার ডগ কলিন্স ও ফ্লোরিডার ম্যাট গেইটস। এই তিনজনেরও আগে করোনা সন্দেহে নিজেকে ঘরবন্দি করেন টেক্সাসের সিনেটর টেড ক্রুজ।
প্রেসিডেন্ট ট্রাম্প গত ২৯ ফেব্রুয়ারি এমন এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন যেখানে উপস্থিত ছিলেন- ডগ কলিন্স ও ম্যাট গেইটস-ও। ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যে করোনাভাইরাসের ওপর অনুষ্ঠিত ওই সম্মেলনে ভাষণ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।
ওই অনুষ্ঠানে অংশ নেয়ার পরই কোয়ারেন্টাইনে যান ওই দুই মার্কিন সংসদ সদস্য। এদের সংস্পর্শে থেকে ট্রাম্পও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জোড় গুঞ্জন চলছে।
বার্তাবাজার/কেএ