বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে যশোরে প্রস্তুতিমূলক সভা

যশোরের শার্শা উপজেলা পরিষদ প্রাঙ্গনে আগামী ১৭ মার্চ ২০২০ বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী,জাতীয় শিশু দিবস ২০২০,২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১০ই মার্চ)বেলা ১১টায় যশোরের শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।

উক্ত প্রস্তুতিমূলক সভায় জাতির পিতার জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ বর্ণিল আকারে পালন করতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।শার্শা উপজেলা পরিষদ সভা কক্ষে এই প্রস্তুতিমূলক সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে বলে জানানো হয়।উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে প্রস্তুতিমুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু,ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী,বেনাপোল পোর্ট থানার ওসি মোঃমামুন খান,শার্শা থানার ওসি আতাউর রহমান,শার্শা উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যানসহ উপজেলার সব সরকারি কর্মকর্তারা।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর