পাকুন্দিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
দুর্যোগ, ঝুঁকি হ্রাস পুর্ব প্রস্তুতি টেকসই উন্নয়নে আনবে গতি’’ -এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০ টার সময় একটি বর্ণাঢ্য র্যালি পাকুন্দিয়া উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পাকুন্দিয়া পৌরসদর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরক প্রদক্ষিণ করে
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাহী অফিসার নাহিদ হাসানের সভাপতিত্বে উপজেলা প্রকল্প কর্মকর্তা রওশন করিম মুজিব বর্ষ উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্নঅাহবায়ক মোতায়েম হোসেন স্বপন, হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান হামদু, জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকার শামীম আহমেদ সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মি উপস্হিত ছিলেন।
বার্তা বাজার / ডব্লিও.এস