পাবনায় নেসকো’র কর্মীদের কর্মবিরতি
নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানী (নেসকো লিঃ) পিচরেট মিটার পাঠক ও বিদ্যুৎ বিল বিতরণ কারী কর্মচারীদের চাকুরি স্থায়ীকরণের দাবীতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছে পাবনার পিচরেট ও বিদ্যুৎ বিল বিতরণ কর্মচারী’রা।
আজ মঙ্গলবার বেলা ১১টার সময় নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানী (নেসকো লিঃ) পাবনার কার্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচি ও অনিদ্রিষ্ট কালের কর্মবিরতি পালন করে।
এসময় কর্মচারীরা বিভিন্ন স্লোগানে চাকুরি স্থায়ীকরণের দাবীতে যাতায়াত ভাতা বৃদ্ধি, নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে চাকুরি যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন শূন্য পদে স্থায়ীকরনে ব্যবস্থাগ্রহন, পরবর্তীতে পিচরেট মিটার পাঠক ও বিল বিতরণকারী ঐক্য পরিষদ তাদের দাবী আদায় না হলে কঠোর আন্দোলনের কর্মসূচির ঘোষনা দেয়।
এদিকে পিচরেট মিটার পাঠক ও বিদ্যুৎ বিল বিতরণকারী কর্মচারীদের চাকুরি স্থায়ী করণের দাবীতে কর্মবিরতি অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন পেচরেট কর্মচারী ঐক্য পরিষদ সভাপতি আনোয়ার হোসেন ও আব্দুল সালাম, মোঃ নজরুল ইসলাম প্রমূখ।
বার্তাবাজার/কেএ