জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাসেম্বলি শেষে জয় বাংলা স্লোগান দিতে হবে বলেও নির্দেশনা দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১০ মার্চ) এ রায় দেন আদালত।
১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে অনুপ্রেরণা যোগানো স্লোগান ‘জয় বাংলা’ কেন জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা হবে না-এ মর্মে জারি করা রুলের ওপর এই রায়ে দেয়া হয়। বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান বাংলায় এ রায় ঘোষণা শুরু করেন।
শুনানিতে ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, আজমালুল হক কিউসি, ইউসুফ হোসেন হুমায়ুন ও এম আমিন উদ্দিনসহ জ্যেষ্ঠ আইনজীবীরা জয় বাংলাকে জাতীয় স্লোগান করার পক্ষে আদালতে তাদের মতামত তুলে ধরেন।
২০১৭ সালের ৪ ডিসেম্বর জয় বাংলাকে কেন জাতীয় স্লোগান ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি কাজী রেজা-উল হকের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। পরে ওই রুলের ওপর গত বছরের ৪ ডিসেম্বর বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের হাইকোর্ট বেঞ্চে শুনানি শুরু হয়।
বার্তাবাজার/এমকে