রাজধানীতে ডিএমপির মাদক বিরোধী অভিযান, গ্রেফতার ৪৪

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাদক বিরোধী অভিযানে রাজধানীতে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদেরকে গ্রেফতার করে।

সোমবার (০৯ মার্চ) সকাল ৬ টা থেকে আজ সকাল ৬ টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে গ্রেফতারকৃতদের হেফাজত হতে ১২৬২ পিস ইয়াবা ট্যাবলেট, ২১২ গ্রাম ১০০০ পুরিয়া হেরোইন, ৯৯০ গ্রাম গাঁজা ও ছয় বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা রুজু হয়েছে। সূত্র: ডিএমপি নিউজ

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর