প্রাণঘাতী করোনাভাইরাসের দেখা মিলেছে বাংলাদেশেও। এ ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করার দাবি তুলেছেন অভিভাবকরা। বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে আজ (মঙ্গলবার, ১০ মার্চ) বিকেলে এ-সংক্রান্ত সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়।
গতকাল সোমবার (৯ মার্চ) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা আবুল খায়েরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, করোনাভাইরাস সম্পর্কে জাতীয় পর্যায়ে বিশেষজ্ঞ প্রতিষ্ঠান আইইডিসিআরের মতামত অনুযায়ী সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার মতো এখনও সময় হয়নি।
তবে শিক্ষা মন্ত্রণালয় বিশেষজ্ঞদের সিদ্ধান্ত অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
করোনা থেকে শিক্ষার্থীদের বাঁচাতে শিক্ষাপ্রতিষ্ঠানে এ বিষয়ে সচেতনতামূলক প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে বলেও জানানো হয়।
বার্তাবাজার/কেএ