করোনা ভাইরাস সন্দেহে হাসপাতালে সৌদি ফেরত দম্পতি

সৌদি আরব থেকে আসা এক বয়স্ক দম্পতিকে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র এ তথ্য জানিয়েছে।

গতকাল ইতালি ও স্পেন ফেরত ২ জনকে বিমানবন্দর থেকে হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে গেল রোববার (৮ মার্চ) দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে তিন জন। তথ্য জানায় জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর)।

তাদের মধ্যে দু’জন ইতালি ফেরত প্রবাসী ও একজন তাদের আত্মীয়। পরবর্তীতে তাদের সংস্পর্শে এসেছেন এমন ৪০ জনকে কোয়ারেন্টাইনে নেয়ার কথা জানান স্বাস্থ্য সচিব মোহাম্মদ আসাদুল ইসলাম।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর