বরগুনার বেতাগী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও কাজীর হাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম আহমেদ এর বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।
গতকাল সোমবার মধ্য রাতে একদল ডাকাতরা সেলিম আহমেদের বাসায় ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে এবং নগদ টাকা ও স্বর্নালংকার নিয়ে পালিয়ে যায়।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রবিবার সন্ধ্যা রাতে শিক্ষক সেলিম আহমেদের বাসায় শয়ন কক্ষের খাটের নিচে ডাকাতদলের একজন লুকিয়ে ছিল। রাত আনুমানিক ১টার দিকে খাটের নিচে লুকিয়ে থাকা ওই ডাকাত সদস্য দরজা খুলে দিলে ১০ থেকে ১২ জনের সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে ঘরে
প্রবেশ করে প্রথমে শিক্ষক সেলিম আহমেদ ও তার স্রীকে প্রচন্ড মারধর করে। এতে সে মারাত্মকভাবে জখম হয়। ডাকাতরা এসময় ঘরে আলমারিতে থাকা ৩ ভরিস্বর্নালংকার ও নগদ ৯২ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
ঘটনা জানাজানি হলে বরগুনার সহকারি পুলিশ সুপার মো. শাহজাহান মিয়া ও বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।
বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান মিয়া বার্তা বাজার’কে বলেন,‘ ডাকাতির ঘটনায় এখনও কোন অভিযোগ না পাওয়ায় থানায় কোন মামলা হয়নি , মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’তবে এ ব্যাপারে মামলায় প্রস্তুতি চলছে।
বার্তাবাজার/এমকে