দুই দল দুষ্কৃতিকারীর মধ্যে গুলি বিনিময়কালে শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও কমপক্ষে ১৩ মামলার আসামি কবির হোসেন মিনকো নামে এক যুবক নিহত হয়েছে।
সোমবার দিবাগত রাতে বগুড়া শহরের কলোনি এলাকায় তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে ১টি বিদেশি রিভলবার, ৮ রাউন্ড রিভলবারের গুলি, ১টি ওয়ান শুটার গান, ১টি লম্বা চাপাতি এবং ১টি অত্যাধুনিক বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
বগুড়ার পুলিশ সুপার (এসপি) মো. আলী আশরাফ ভুঞা বলেন, শহরের মালতীনগর ভাটকান্দি ব্রিজ এলাকায় প্রচণ্ড গোলাগুলির শব্দ শুনে বগুড়া সদর থানার ওসি ডিবি আসলাম আলী, ওসি এসএম বদিউজ্জামানসহ তাদের টিম ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে তারা এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরবর্তীতে তাকে উদ্ধার করে দ্রুত শজিমেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসপি আলী আশরাফ ভুঞা আরও বলেন, নিহতের বাবার নাম আজিজুল হক। জরুরি বিভাগে উপস্থিত লোকজন তাকে কলোনি এলাকার মিনকো হিসেবে শনাক্ত করেন। তার বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে। এরমধ্যে ছয়টি খুনের, তিনটি অস্ত্র ও বাকিগুলো চাঁদাবাজির মামলা।
বার্তাবাজার/এমকে