সারাদেশে বঙ্গবন্ধুর জন্মক্ষণে ফুটবে আতশবাজি

ঢাকাসহ সারাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মক্ষণে একযোগে ফুটানো হবে আতশবাজি।

শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে ১৭ মার্চ রাত ৮টায় রাজধানী ঢাকাসহ সারাদেশ আতশবাজির ঝলকানিতে আলোকোজ্জ্বল হয়ে উঠবে।

সোমবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় দলটির সভাপতি শেখ হাসিনা এ কথা বলেন।

১৯২০ সালের ১৭ মার্চ রাত আটটার দিকে টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই এদিনে বঙ্গবন্ধুর জন্মক্ষণেই আতশবাজির আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া করোনা ভাইরাসের কারণে ২৫ মার্চের গণহত্যা দিবস ও ২৬ মার্চের স্বাধীনতা দিবসের আলোচনা সভা বাতিল করা হয়েছে। শ্রদ্ধাঞ্জলির মধ্যে দলীয় কর্মসূচি সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে নেতারা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বৃতি দিয়ে নেতারা বলেন, আনুষ্ঠানিকতা সবই হবে, আনন্দ উল্লাস হবে। তবে জনসমাগম এড়িয়ে সব আনুষ্ঠানিকতা হবে। যাতে জনগণের স্বাস্থ্য ঝুঁকি বা ভোগান্তি না হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর