বিশ্ব জুড়ে এক আতঙ্কের নাম করোনা ভাইরাস। আর সেই করোনা পরিস্থিতি মোকাবেলায় তেল উৎপাদন বাড়ানো-কমানো নিয়ে মুখোমুখি অবস্থানে শীর্ষ দুই উৎপাদক ও রফতানিকারক দেশ সৌদি আরব ও রাশিয়া। একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে তেল তুলছে দেশটি। সেই সঙ্গে চলছে ‘দরযুদ্ধ’।
ফলে রেকর্ড দরপতন ঘটেছে বিশ্ববাজারে। গত ৪০ বছরের মধ্যে তেলের দাম এখন পর্যন্ত সর্বনিম্ন। ধাক্কা লেগেছে ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত এশিয়াসহ বিশ্ব পুঁজিবাজারেও। বড় ক্ষতির মুখে পড়তে যাচ্ছে তেল রফতানিকারক দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র।
যার ফলে তেলের দরপতনে আর্থিক মন্দায় পড়তে পারে দেশটি। ফলে মাটি হয়ে যেতে পারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফের ক্ষমতার আসার স্বপ্ন।তেলের দাম বাড়াতে উৎপাদন কমিয়ে আনার বিষয়ে আগেও ওপেক ও রাশিয়া একসঙ্গে কাজ করেছে।
এই দ্বন্দ্বের শুরু হয় বিশ্বব্যাপী করোনা মহামারী প্রাদুর্ভাবের কারনে। করোনার প্রভাব মোকাবেলায় শুক্রবার অস্ট্রিয়ার ভিয়েনায় সৌদি আরবের নেতৃত্বে দ্বিতীয় বৃহত্তম উৎপাদক দেশ রাশিয়ার সঙ্গে জরুরি বৈঠকে বসে ১৪ সদস্যের ওপেক।
বার্তাবাজার/কেএ