মরণঘাতী করোনা ভাইরাসে ইতালিতে একদিনে ৯৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭৯৭ জন। সোমবার (০৯ মার্চ) এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৩ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত রোগীর সংখ্যা ৯ হাজার ১৭২। সুস্থ হওয়ার চেয়ে আক্রান্তই হচ্ছে বেশি।
করোনার আঘাতে ইতালির প্রতিটি অঞ্চল ও প্রদেশে জনজীবন স্থবির হয়ে গেছে। ইতোমধ্যে সুস্থ হয়েছে ৭২৪ জন। চিকিৎসাধীন রয়েছেন ৭ হাজার ৯৮৫। এর মধ্যে গুরুতর অসুস্থ ৬৫০ জন। সরকার নতুন করে করোনা ভাইরাস থেকে রেহাই পেতে জনসমাগম এড়িয়ে চলতে নির্দেশ দিয়েছেন।
এ ছাড়া লম্বারদিয়া অঞ্চলসহ আরও ১৪টি প্রদেশে রেড জোন হিসেবে ঘোষণা দেন। রেড জোন এলাকার অধিবাসীরা কেউ সেখান থেকে বের হতে পারবে না এবং নতুন করে অন্যত্র থেকে আসা ব্যক্তিরাও প্রবেশ করতে পারবে না।
সরকার থেকে বলা যানা যায়, কেউ যদি এ আইন অমান্য করে তবে ২০৬ ইউরো জরিমানা অন্যথায় ৩ মাসের জেল দেয়া হবে। বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ তাই সবাইকে সরকারের বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
বার্তাবাজার/এমকে