কেন্দ্রীয় চুক্তিতে ১৬ জন খেলোয়াড়কে রেখে একটি তালিকা প্রকাশ করেছে বিসিবি। তবে এই তালিকায় নাম ছিলো না সৌম্য সরকারের। অবশ্য সৌম্যের নাম ভুলবশত দেয়া হয়নি বলে জানিয়েছেন বিসিবি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেসন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানান, সৌম্যর নাম হয়তো ভুলবশত নান্নু (প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর) দেয়নি।
তবে মিনহাজুল হক নান্নু জানিয়েছেন, ‘অনেক কাচাছেঁড়া করতে গিয়ে সৌম্যের নাম বাদ পড়েছে। তিনি জানান, সৌম্যকে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হচ্ছে।
তিন ফরম্যাটের ক্রিকেটে এখন বাংলাদেশের তিন অধিনায়ক। এবার চুক্তিতে টেস্ট ক্রিকেটারদের সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। তাদের বেতনও বেশি। চুক্তিতে মোট ১৬ ক্রিকেটারের নাম রয়েছে। সৌম্য এলে এই তালিকা ১৭ জনে দাড়াবে।
এদিকে ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে গত বছর বাংলাদেশের ৩০ ম্যাচের ২৫টিতেই ছিলেন সৌম্য। শুধু মাহমুদউল্লাহ (২৯টি) ও মুশফিকুর রহিম (২৮টি) তার চেয়ে বেশি ম্যাচ খেলেছিলেন।
মিনহাজুল হক নান্নু বলেন, ‘সাদা বলের ক্রিকেটের চুক্তিতে সৌম্যকে রাখা হবে। এবার আলাদাভাবে তিন রকমের চুক্তি করা হয়েছে। সাদা ও লাল বলের ক্রিকেটারদের আলাদা করা হয়েছে। অনেক বাছাই ও কাটছাঁট করতে গিয়ে সৌম্য বাদ পড়ে যায়।’
বার্তা বাজার / ডব্লিও.এস