আহত ভিক্ষুককে উদ্ধার করে নি কেউ, হাসপাতালে নিয়ে গেলেন পুলিশ কর্মকর্তা

পটুয়াখালীর মির্জাগঞ্জে পদদলিত হয়ে মাথা ফেটে যাওয়া জয়নব বেগম (৪৫) নামে এক বৃদ্ধ ভিক্ষুককে চিকিৎসা কেন্দ্রে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা, ঔষধ ও বাড়ি পৌছে দিয়েছেন পুলিশ কর্মকর্তা মো: ওয়াসিম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো.ওয়াসিম তার নিজ এ্যাকাউন্টে এক আবেগঘন স্টাটাস পোস্ট করলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সেখানে তাকে একজন মানবিক পুলিশ হিসেবে আখ্যায়িত করেছেন অনেকেই।

সোমবার (৯ মার্চ) রাত ৮ টায় ইয়ারউদ্দিন খলিফা মাজার প্রাঙ্গন এলাকায় এ ঘটনা ঘটে।

সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো: ওয়াসিম বলেন, মাজারে মাহফিলের ডিউটি শেষ করে বাড়ি ফেরার পথে দেলাম এক বৃদ্ধ ভিক্ষুক পদদলিত হয়ে মাথা ফেটে গেছে। সেখানে অনেককে বললাম ভাই তাকে একটু চিকিৎসা কেন্দ্রে নিয়ে জান। কেউ আমার কথা শুনলো না। সবাই যার যার মতো চলে যাচ্ছে। পরে আমি নিজে তাকে পাজা কোলে করে মাজারের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাই এবং চিকিৎসার ব্যবস্থা করি। বৃদ্ধার কেউ না থাকায় আমি নিজে গাড়িতে করে তাকে বাড়ি পৌছে দেই এবং তাহার চিকিৎসা খরচ দেই।

তিনি আরও বলেন, আমিও একজন মানুষ, আমি যদি আজ একটা দূর্ঘটনায় পরি তখন সবাই এমন করবে। আমরা বাংলাদেশ পুলিশ সদস্যরা মানব সেবায় নিয়োজিত আছি।

বার্তা বাজারের পাঠকের জন্য তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো :

‘হযরত ইয়ারউদ্দিন খলিফা সাহেবের মাজার, মির্জাগঞ্জ, পটুয়াখালীতে বাৎসরিক তাফসীরুল মাহফিলে লোকের বেশী সমাগমে এক বৃদ্ধ ভিক্ষুক পদদলিত হয়ে মাথায় ফাটা জখম হয়। কেউ তাকে উঠাচ্ছে না বরং সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। আমি হঠাৎ উক্ত বৃদ্ধাকে দেখতে পেয়ে তাকে পাজা কোলে করে মাজারের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাই এবং চিকিৎসার ব্যবস্থা করি। বৃদ্ধার কেউ না থাকায় আমি নিজে গাড়িতে করে তাকে বাড়ি পৌছে দেই এবং তাহার চিকিৎসা খরচ দেই। আজকে দেখলাম “বাস্তবে মানুষ মানুষের জন্য নয় মানুষ স্বার্থের পিছনে দৌড়ায়।

আজকে সাহার্য্যের জন্য যাকে বলছি সেই পিছ পা হয়ে চলে গেছে কারন সে ভিক্ষুক তাহার কাপড় চোপড় ভাল না, গায়ে রক্ত লাগবে। না এটা কোন মানুষের অজুহাত হতে পারে না। আপনি আমি ও সে সবাই এক, আলাদা করে সৃষ্টিকর্তা এই পৃথিবীতে পাঠায় নি। তাই আপনি আমি এমন দুর্ঘটনায় পড়তে পারি যে কোন সময় তাই সবার উচিত বিপদে মানুষকে সাহার্য্য করা। নিশ্চই আল্লাহ আপনাকে সাহার্য্য করবে। আমি মনের ভাব প্রকাশ করছি শুধু আজকের মানুষের বিবেক বোধ দেখে আর পোষ্ট করলাম ভাল মনের মানুষদের উৎসাহ দেওয়ার জন্য। আমরা বাংলাদেশ পুলিশ আপনাদের সেবাই নিয়োজিত আছি।’

জানা গেছে, মো: ওয়াসিম বরিশাল এলাকার বাসিন্দা মো. আবদুল জলিল হাওলাদারের ছেলে। ২০০৮ সালের মে মাসে বাংলাদেশ পুলিশে যোগদান করেন তিনি।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর