করোনা আক্রান্ত সন্দেহে ইতালি ফেরৎ আরও একজন হাসপাতালে

চাঁদপুরে ইতালি ফেরৎ ৬০ বছর বয়সী এক বৃদ্ধকে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই বৃদ্ধকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি আলাদা ভবনে চিকিৎসাধী দেয়া হচ্ছে। সোমবার বিকেলে ওই বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করে পরিবারের সদস্যরা।

জানা যায়,গত বৃহস্পতিবার ইতালি থেকে দেশে ফেরেন চিকিৎসাধীন ওই বৃদ্ধ। তার গ্রামের বাড়ি সাদুল্লাপুর ইউনিয়নের বাড়িভাড়া গ্রামে। বৃহস্পতিবার দেশে ফেরার পর গত শনিবার তিনি গ্রামের বাড়িতে আসেন। এরপর তার জ্বর ও ডায়রিয়া শুরু হয়। পরে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসে।

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন জানান, বিষয়টি রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটকে (আইইডিসিআর) বিষয়টি অবহিত করা হয়েছে। সেখান থেকে লোকজন এসে তার বিভিন্ন ধরনের নমুনা সংগ্রহ করার পর নিশ্চিত হওয়া যাবে, ওই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসে তিনজন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর। আক্রান্তদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ। তাদের মধ্যে দুজন স্বামী-স্ত্রী। এদের মধ্যে দুইজন সম্প্রতি ইতালি থেকে দেশে ফিরেছে। এছাড়া আরও ৩ জনকে হাসপাতালের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানায় আইইডিসিআর।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর