রামগঞ্জে ৬ গ্রামের মানুষ পেল নতুন রাস্তা

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের ৬ গ্রামের মানুষ নতুন রাস্তা পেয়েছে। এতে গ্রামের ৩০ হাজার পরিবার সরকারের উন্নয়নের আওতাভুক্ত হয়েছে। সোমবার দুপুরে করপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মজিবুল হক মজিব সংশ্লিষ্ঠদের নিয়ে রাস্তাগুলো পরিদর্শন করেন।

সুত্র জানায়, উপজেলার করপাড়া ইউনিয়নের উঃ ভাটিয়ালপুর,শ্রীপুর,উত্তর বদরপুর,দক্ষিন বদরপুর,গাজীপুর,আজিমপুর ও আশ পাশের গ্রামগুলোতে বসবাসকারীরা স্বাধীনতার পর থেকে যাতাযাতের জন্য পাকা কিংবা আধা পাকা কোন সড়ক পায়নি। করপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ‘লীগের সভাপতি মজিবুল হক মজিব ২০১৬ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দ্বিতীয় বারে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে উক্ত গ্রামগুলোতে সড়ক নির্মান করতে জোর তৎপরতা চালায়। ইউনিয়নে পাওয়ায় বিভিন্ন উন্নয়ন বরাদ্ধ মাটি রাস্তা তৈরীর কাজ শুরু করার পাশাপাশি পাকা করনের চেষ্টা চালায়। চলতি অর্থ বছরে ইজিবি প্রকল্পে এক কোটি এক লক্ষ টাকা ব্যয় ২টি ডবল ইটের সলিং নির্মানের মধ্য দিয়ে সরকারের উন্নয়নের চোয়া গ্রামবাসীদের মাঝে পৌছে।

গ্রামের আবুল কাসেম,আকবর হোসেনসহ কয়েকজন বলেন, ১০ ফুট চওড়া ডাবল ইটের সলিং দুইটি নতুন রাসতা নির্মান হওয়া ৬ গ্রামের শিক্ষার্থী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফসলি জমিনের পাশ দিয়ে যেতে হবে না, ব্যবসায়ীরা মালপত্র নিয়ে শহরে যেতে সমস্যা হবে না। কৃষকেরা তাদের ফসল বহনে আশার আলো পেয়েছে। করপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মজিবুল হক মজিব বলেন, গ্রামবাসীর দীর্ঘ কয়েক বছরের দাবীতে ইজিবি হেয়ারিং মন করা হয়েছে। পর্যাক্রমে পাকা করন করা হবে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর