পায়ুপথে ইয়াবা পাচারকালে শাহজালালে পিতা-পুত্র আটক

পায়ুপথে ইয়াবা পাচারকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুইজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। সোমবার বিকেল সাড়ে ৪ টায় তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৮৫০ পিস ইয়াবা উদ্ধার করে আর্মড পুলিশ।

আটককৃতরা হচ্ছেন, মো: ইউনুছ (৪৫) ও ছেলে মো: রাসেল (১৫)।

বিমানবন্দর সূত্রে জানা যায়, বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহির্গামী রাস্তার সন্নিকটে অপেক্ষাগার এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা করছিলো আটককৃতরা। এ সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে দায়িত্বরত আর্মড পুলিশ সদস্যরা তা্দের চ্যালেঞ্জ করে। পরবর্তীতে তাদের বিমানবন্দর আর্মড পুলিশের হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা তাদের পায়ুপথে ইয়াবা থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে মোঃ ইউনুসের পায়ুপথ থেকে ১৮৫০ পিস এবং মোঃ রাসেলের পায়ুপথ থেকে ১০০০ পিস ইয়াবা বের করে আনা হয়।

টেকনাফের নয়াপাড়ার মোঃ জাবেদ (৪৫) তাদের এই ইয়াবা ঢাকায় জনৈক ব্যক্তির কাছে প্রদেয় মোবাইলে যোগাযোগের মাধ্যমে পৌঁছানোর কথা বলে তারা জিজ্ঞাসাবাদে জানিয়েছে।বিনিময়ে ইউনুস ৩০ হাজার টাকা পেতো বলে জানায়। তারা উভয়ে নভোএয়ারযোগে কক্সবাজার থেকে ঢাকায় আসে বলে জানায় বিমানবন্দর আর্মড পুলিশ।

মানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘আটককৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।’

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর