রামগঞ্জে ফ্রী মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন
লক্ষ্মীপুরের রামগঞ্জে ফ্রী মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রামগঞ্জ রয়েল স্পেশালাইজড হসপিটালের আয়োজনে ও টিওরী বাজারে প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন প্রগতি সমাজ কল্যাণ সংস্থা এবং প্রগতি ব্লাড ডোনেট ক্লাবের উদ্যোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
০৯ ই মার্চ সোমবার সকাল ১০ ঘটিকা থেকে বিকেল ০৪ ঘটিকা পর্যন্ত উপজেলার টিওরী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে চলে এই আয়োজন। এতে ১৭৬ জনের ব্লাড গ্রুপিং নির্নয় সহ ৭০ জন গাইনী রোগী, ২০৫ জন মেডিসিন রোগী ও ১১০ জন ডেন্টাল রোগীর প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়।
এসময় আয়োজনকে সাফল্যমন্ডিত করতে সার্বিক সহযোগিতা করে উপস্থিত ছিলেন টিওরী বাজার ব্যাবস্থাপনা কমিটির সভাপতি সাইফুল ইসলাম সোহেল,বিশিষ্ট সমাজসেবক শামছুজ্জামান, চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোজাম্মেল হোসেন হীরা, আল্লার দান বেকারীর সুমন হোসেন, প্রগতি সমাজ কল্যান সংস্থার সদস্য ফারুক ভুইয়া(বাবু), ইউসুফ হোসাইন, ইউসুফ হাজারী, আ:রহিম, নাইমুর রহমান, রবিন হোসেন, মুজাহিদ, তারেক হোসেন, সিহাব তালুকদার, আরমান মিঝি, শামিম হোসেন, সিহাব হোসেন, কামরুল হোসেন, রাছেল হোসেন, জূয়েল রানা, তানবীর, হাবিব, আবির মিঝি, জোবায়ের সহ প্রমুখ।
বার্তা বাজার / ডব্লিও.এস