করোনা নিয়ে ইতালির কারাগারে দাঙ্গা, নিহত ৬

ইতালির এক কারাগারে দাঙ্গায় ছয় বন্দী নিহত হয়েছেন। এছাড়া নিরাপত্তাকর্মীদের জিম্মি করে রাখা হয়েছে অপর একটি কারাগারে।

কারাগারে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞাসহ করোনাভাইরাসে বিস্তার ঠেকাতে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কারণে দেশটির কারাগারগুলোতে বিশৃঙ্খল অবস্থার তৈরি হয়েছে।

সোমবার (৯ মার্চ) দুপুরের দিকে পুরো দেশের কারাগারগুলোতে উত্তেজনা সৃষ্টি হয়। দুইটি কারাগারে দাঙ্গা সৃষ্টি হয়।

ইতালির কারা কর্তৃপক্ষের প্রধান কর্মকর্তা ফ্রান্সিসকো বাসেন্তিনি জানান, উত্তরাঞ্চলীয় শহর মোডেনায় দাঙ্গায় কারাগারের ভেতরেই মারা যায় তিনজন বন্দী। অন্য তিনজন মারা যায় বন্দীদের অন্যত্র স্থানান্তরের সময়।

তিনি বলেন, করোনাভাইরাস নিয়ে পদক্ষেপে পুরো দেশের কারাগারগুলোতে বিদ্রোহ শুরু করেছে বন্দীরা।

দেশটির বিচার মন্ত্রণালয় জানায়, অনেকগুলো কারাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রসঙ্গত, ইতালিতে কভিড-১৯ করোনাভাইরাসের ভয়াবহ সংক্রমণ ঘটেছে। চীনের বাইরে সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে দেশটিতে।

বার্তাবাজার/ কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর