লোহাগাড়ায় অতিরিক্ত দামে মাস্ক বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
অতিরিক্ত দামে মাস্ক বিক্রির অভিযোগে চট্টগ্রামের লোহাগাড়ায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৯ মার্চ) রাত ৯টায় অভিযান চালিয়ে ৩ প্রতিষ্ঠানকে মোট ৫৫০০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে মোস্তাফিজুর রহমান মার্কেটের বেবি প্লাসকে ২ হাজার টাকা, একই মার্কেটের নিউ চমককে ৫০০ টাকা ও হাজী বদিউর রহমান মার্কেটের রহমানিয়া গার্মেন্টসকে ৩ হাজার, জরিমানা করা হয়। করোনা ভাইরাসের আতঙ্ককে পুঁজি করে মাস্কের দাম বাড়িয়ে ২০ টাকার মাস্ক ১৮০ টাকা বিক্রি করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে।
খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লোহাগাড়া উপজেলার সহকারী কমিশনার(ভূমি) পদ্মাসন সিংহ। তিনি জানান, মাস্কের বাজার নিয়ন্ত্রণে রাখতে অভিযান অব্যাহত থাকবে
বার্তা বাজার / ডব্লিও.এস