ঝালকাঠিতে প্রায় ২০ টন সরকারি বিনামূল্যের স্কুল পাঠ্যবই জব্দ করেছে উপজেলা প্রশাসন।এই ২০ টন সরকারি বিনামূল্যের স্কুলপাঠ্য বই বিক্রি করতে গিয়ে ধরা পড়েছেন সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা।
সোমবার(৯ মার্চ) সকালে জেলার রাজাপুর উপজেলায় হাতেনাতে আটক ট্রাক বোঝাই এসব বই জব্দ করেছে উপজেলা প্রশাসন।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাশার তালুকদারের নির্দেশে বইগুলো রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষ থেকে বিক্রির জন্য ট্রাকে তোলাচ্ছিলেন ওই শিক্ষা কর্মকর্তা।
সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা ট্রাক বোঝাই এসব বইসহ হাতেনাতে ধরা পড়েন এক সাংবাদিককে ঘুষ দিতে চেয়ে তিনি বলেছেন, ‘আমাকে বাঁচান।’
বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হাওলাদার। তিনি বলেন, ‘সোমবার সকালে বিক্রির উদ্দেশে নিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলা হয়। আটক ব্যক্তি একজন সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা।’
১৩ টাকা ৭৫ পয়সা দরে ষষ্ঠ থেকে নবম শ্রেণির নতুন ও পুরাতন এসব বই সৈয়দপুরের এক ব্যবসায়ীর কাছে গোপনে বিক্রি করেন ওই শিক্ষা কর্মকর্তা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বইভর্তি ট্রাকটি জব্দ করা হয়। সেখান থেকে পরে বইগুলো উপজেলায় আনা হয়।
রাজাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাসার তালুকদার দায় অস্বীকার করে তিনি বলেন, ‘শিক্ষা অফিসে স্থান না থাকায় দুইটি স্কুলে পুরাতন ও নতুন বই রাখা হয়। সেখান থেকে ২০১৮ সালের পুরাতন বই বিক্রির জন্য তোলা হচ্ছিল। আর ওই বইগুলোর মধ্যে কিছু ২০১৯ সালের নতুন মিশে যেতে পারে।’
স্থানীয় সাংবাদিক দুলাল সাহা বলেন, ‘ওই শিক্ষা কর্মকর্তা একটি খাম দেখিয়ে আমাকে বলেন, “এটা রাখেন এর মধ্যে কিছু টাকা আছে, আপনি আমাকে বাঁচান।” এ ঘটনায় একটি সাধারণ মামলা হয়েছে।’
রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ হাওলাদার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বই বিক্রির ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনকেও (দুদক) খবর দেওয়া হয়েছে।’
বার্তাবাজার/কে.জে.পি