২০১ রান যে কোন দলের জন্য অনেক বড় টার্গেট। আর দলটি যদি হয় জিম্বাবুয়ে তাহেল তো কথাই নেই। যা হওয়ার তাই হয়েছে। ১ম টি-টুয়েন্টিতে টাইগারদের কাছে ৪৮ রানে হারে শন উইলিয়ামসের দল।
২০১ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই জিম্বাবুয়ে ব্যাটসম্যানদের চাপে রাখেন মোস্তাফিজ-শফিউলরা। ব্যাক্তিগত ১ম ওভারেই টেইলরের উইকেট তুলে নেন শফিউল। তিনাশে কামুনহুকামুয়ে এবং শন উইলিয়ামস টাইগারদের মনে কিছুটা ভয় ধরালেও এই দুজনকে থিতু হতে দেননি লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব।
কামুনহুকামুয়ে ২৮ এবং উইলিয়ামস ২০ রান করে আমিনুলের বলে বিদায় নেন। এছাড়াও ক্রেইগ আরভিন ৮, ওয়েসলি মাধভিরে ৪ এবং টেইলর ১ রান করে মাঠ ছাড়েন। শেষ পর্যন্ত ১৯ ওভারে ১৫২ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস। যার ফলে ৪৮ রানের জয় পায় বাংলাদেশ। টাইগারদের হয়ে আফিফ-সাইফউদ্দিন-শফিউল ১টি, আমিনুল এবং মোস্তাফিজ নেন সমান ৩টি করে উইকেট।
এর আগে সৌম্য সরকারের বিদ্ধংসী ব্যাটিংয়ে জিম্বাবুয়েকে ২০১ রানের পাহাড়সম টার্গেট দেয় রিয়াদের দল। ৩২ বলে ৬২ রানের অতিমানবীয় ইনিংস খেলেন সৌম্য। সৌম্য ছাড়াও এদিন দারুন ব্যাটিং করেন লিটন-তামিম।
লিটন ৫৯,তামিম ৪১,মুশফিক ১৭,সৌম্য ৬২*, এবং রিয়াদের ১৪* রানের সুবাদে ৩ উইকেটে ২০০ রান করে বাংলাদেশ।
বার্তাবাজার/কেএ