জিম্বাবুয়ের ব্যাটিং বিপর্যয়

২০১ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই জিম্বাবুয়ে ব্যাটসম্যানদের চাপে রাখেন মোস্তাফিজ-শফিউলরা। ব্যাক্তিগত ১ম ওভারেই টেইলরের উইকেট তুলে নেন শফিউল। তিনাশে কামুনহুকামুয়ে এবং শন উইলিয়ামস টাইগারদের মনে কিছুটা ভয় ধরালেও এই দুজনকে থিতু হতে দেননি লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব।

কামুনহুকামুয়ে ২৮ এবং উইলিয়ামস ২০ রান করে আমিনুলের বলে বিদায় নেন। এছাড়াও ক্রেইগ আরভিন ৮, ওয়েসলি মাধভিরে ৪ এবং টেইলর ১ রান করে মাঠ ছাড়েন।

এর আগে সৌম্য সরকারের বিদ্ধংসী ব্যাটিংয়ে জিম্বাবুয়েকে ২০১ রানের পাহাড়সম টার্গেট দেয় রিয়াদের দল। ৩২ বলে ৬২ রানের অতিমানবীয় ইনিংস খেলেন সৌম্য। সৌম্য ছাড়াও এদিন দারুন ব্যাটিং করেন লিটন-তামিম।

সিকান্দার রাজার বলে আউট হওয়ার আগে ৫৯ রান করেন লিটন। লিটনের আগে ওয়েসলি মাধভিরের বলে বাউন্ডারি মারতে গিয়ে উইলিয়ামসের হাতে ধরা পড়েন তামিম। ৩৩ বলে ৪১ রান করে মাঠ ছাড়েন এই বামহাতি ব্যাটসম্যান।

তামিম-লিটনের পর মাঠে টিকে থাকতে পারেননি মুশফিকও। ৮ বলে ১৭ রান করে বিদায় নেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। শেষ পর্যন্ত সৌম্যর অপরাজিত ৩২ বলে ৬২ রানের সুবাদে ২০১ রানের পাহাড়সম টার্গেট দাড় করায় জিম্বাবুয়ের সামনে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর