উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইলেন রেজাউল

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নগরবাসীর ভোট চাইলেন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরী।

সোমবার (০৯ মার্চ) প্রতীক বরাদ্দের পর দুপুরে নগরীর শাহ আমানত খাঁন (রহঃ) মাজার জেয়ারত শেষে গণসংযোগকালে সাংবাদিকদের মাধ্যমে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “আওয়ামী লীগ দেশের দল এবং আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী রাজনীতিবিদ। আওয়ামী লীগ বিজয়ী হলে চট্টগ্রামের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। গৃহীত প্রকল্প সমূহ যথাসময়ে বাস্তবায়ন করা সম্ভব হবে। তাই নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে নগরবাসীর সেবা করার সুযোগ করে দিতে আহবান জানাচ্ছি।”

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদ আলম সুজন, সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুছ সালাম, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস, আমানত শাহ মাজারের মোতোয়ালি শওকত আলী খান শাহীন সহ বিপুল নেতাকর্মী।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর