মুন্সীগঞ্জে কারেন্ট জালসহ ১৪৪ কোটি টাকার মালামাল জব্দ

মুন্সীগঞ্জ সদর উপজেলার গোসাইবাগ এলাকার ৮ টি ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ৪ কোটি ৮০ লক্ষ ৬৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

নৌ পুলিশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা নৌ পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলাম পিপিএম বার বিপিএম বার এর নির্দেশনায় নৌ পুলিশ সুপার (ঢাকা অঞ্চল) খন্দকার ফরিদুল ইসলামের নেতৃত্বে নৌ-পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহনে সোমবার সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মোট ৪ কোটি ৮০ লক্ষ ৬৫ হাজার মিটার কারেন্ট জাল, সুতার ববিন ৭০ হাজার ৫’শ ও লোহার ৪ টি রোলার জব্দ করা হয়। এর মধ্যে ৭৫ লক্ষ ২৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল নিয়মিত মামলা রুজু করার জন্য জব্দ তালিকায় রাখা হয়। অভিযান শেষে ধলেশ্বরী নদীর তীরে বাকী ৪ কোটি ৫৩ লক্ষ ৯ হাজার মিটার কারেন্ট জাল, সুতার ববিন ও রোলার পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসব মামলামালের আনুমানিক মূল্য ১৪৪ কোটি ৯২ লক্ষ টাকা। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র এএসপি আবুল কালাম আজাদ, জেলা মৎস্য কর্মকর্তা সুনীল মন্ডল, নৌ পুলিশের ইন্সপেক্টর মো. কবীর হোসেন খান, মুক্তাপুর নৌ পুলিশ ফাড়িঁর ইনচার্জ শাহ নেওয়াজ উদ্দিন প্রমুখ।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর