ওয়ানডের পর টি-টুয়েন্টিতেও বিদ্ধংসী ব্যাটিং চালান টাইগার ব্যাটসম্যানরা। তাইতো ১ম টি-টুয়েন্টিতে জিম্বাবুয়েকে ২০১ রানের পাহাড়সম টার্গেট দেয় রিয়াদের দল।
এর আগে দিনের শুরুতে টসে হেরে ব্যাটিংয়ে আসেন তামিম-লিটন জুটি। প্রথম ওভারেই জিম্বাবুয়ের বোলারদের উপর চওড়া হন লিটন। নিজের ব্যাক্তিগত ২য় বলে ছয় মেরে রানের খাতা খুলেন এই ডানহাতি ব্যাটসম্যান। চুপ থাকেননি তামিমও। তাইতো ১ম ছয় ওভারে কোন উইকেট না হারিয়ে ৫৯ রান তোলেন এই দুই ওপেনার।
ভালো খেলতে খেলতে হঠাৎ খেই হারিয়ে ফেলেন লিটন। সিকান্দার রাজার বলে এলবিডব্লিওর ফাঁদে পড়েন লিটন। ৫৯ রান করে বিদায় নেন এই ডানহাতি ব্যাটসম্যান। লিটনের আগে ওয়েসলি মাধভিরের বলে বাউন্ডারি মারতে গিয়ে উইলিয়ামসের হাতে ধরা পড়েন তামিম। ৩৩ বলে ৪১ রান করে মাঠ ছাড়েন এই বামহাতি ব্যাটসম্যান।
তামিম-লিটনের পর মাঠে টিকে থাকতে পারেননি মুশফিকও। ৮ বলে ১৭ রান করে বিদায় নেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। শেষ পর্যন্ত সৌম্যের অপরাজিত ৩২ বলে ৬২ রানের সুবাদে ২০০ রানের পাহাড়সম টার্গেট দাড় করায় জিম্বাবুয়ের সামনে।
বার্তাবাজার/কেএ